২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগরের ক্ষতিগ্রস্তদের সহায়তা

যশোরের অভয়নগরের চাপাতলার মালোপাড়ায় নির্বাচন পরবর্তী তাণ্ডবের শিকার ৫০টি পরিবারকে সরকারি সহায়তা দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 08:32 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, আক্রান্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল, ৩০ বান্ডিল টিন ও এক লাখ টাকা দেয়া হয়েছে।

“তাদের প্রতি সহায়তা অব্যাহত থাকবে।”

দশম সংসদ নির্বাচনের ভোটের দিন রোববার সন্ধ্যা ৭টার দিকে মালোপাড়ায় হিন্দু সম্প্রদায়ের অর্ধশত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েকটি বাড়িতে আগুনও দেয়। প্রাণে বাঁচতে অসংখ্য মানুষ গ্রাম ছেড়ে পালায়।

এদিকে পুলিশ সুপার জয়দেব ভদ্র জানিয়েছেন,  মালোপাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যশোরের পুলিশ সদস্যরা তাদের একদিনের বেতন দিয়েছে।

“এর মধ্যে থেকে এক লাখ টাকা আজ (মঙ্গলবার) দেয়া হয়েছে। মোট ৩ লাখ ২০ হাজার টাকা দেবেন তারা।”