২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 04:18 PM

Updated : 22 Aug 2022, 05:28 PM

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনায় নিহত খায়রুল কবীর জুয়েল (৩০) জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।

কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন মিয়া জানান, সকাল সাড়ে ৯টার দিকে জুয়েল মোটরসাইকেলে বালাকান্দি থেকে কুড়িগ্রাম আসছিলেন।

পথে ফরকেরহাটের কৈকুরি এলাকায় ঘন কুয়াশার কারণে না দেখায় বালু বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।

কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।