২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত নেতা আটক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 04:11 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

গ্রেপ্তার আহমেদুল হক (৫২) নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড জমায়াতে ইসলামীর আমির।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাকলিয়া থানার সৈয়দ শাহ লেইন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ওসি মোহাম্মদ মহসিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আহমেদুল হকের বিরুদ্ধে নাশকতার অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

বাকলিয়া থানার এসআই মহিন উদ্দিন জানান, দুপুরে সৈয়দ শাহ লেইনে ঝটিকা মিছিল বের করে জমায়াত-শিবির। এসময় পুলিশ দেখে অন্যরা সটকে পড়লেও আহমেদুল হক ধরা পড়েন।