কক্সবাজারে যুবকের গলাকাটা লাশ
কক্সবাজারের পেকুয়া থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জসীম উদ্দিন (২১) ওই এলাকার মাহমুদুর হকের ছেলে।
পেকুয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার টইট্যং ইউনিয়নের ভেলেয়ার পাড়া থেকে তার লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি ওসি। তিনি বলেন, দায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
