২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের পর ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

ভোটের রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক যুবলীগ নেতার দোকান ঘরসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 07:03 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বড়মাছুয়া বাজারে রোববার রাতে এ ঘটনায় কয়েকলাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

বড়মাছুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মাঈনুল ইসলাম জানান, কে বা কারা রাতে পেট্রোল দিয়ে এসব দোকান ঘরে আগুন দেয়।

তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে বলে তিনি জানান।

আগুনে এসব ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান।

মঠবাড়িয়া থানার ওসি এস আবু জাহিদ জানান, তিনি খবর পেয়েছেন। তবে এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। তদন্ত করে দেখা হচ্ছে।