২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালটে সিল মারার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ব্যালেটে সিল দেয়ার অভিযোগে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 05:56 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সহকারী রির্টানিং অফিসার এমরান হোসেন জানান, উপজেলা সদরের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জোবেদা খাতুনকে আটক করা হয়।

জোবেদা সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী জ্যেষ্ঠ সহকারী জজ কামাল হোসেন জানান, হইচই শুনে ওই কেন্দ্রে গিয়ে সিল মারা ৫০টি ব্যালট পেপারসহ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জোবেদা খাতুনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যালট পেপারগুলোতে লাঙল প্রতীকে সিল দেওয়া ছিল।

এ ঘটনার পর তাকে আটক এবং ব্যালট পেপারগুলো জব্দ করা হয় বলে তিনি জানান।