চট্টগ্রামে ৭টি হাতবোমা উদ্ধার
চট্টগ্রাম নগরীরর একটি রাস্তার পাশ থেকে সাতটি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি মফিজুল ইসলাম জানান, শনিবার দুপুরে বাকলিয়া থানার মদিনা মসজিদ লেইন থেকে র্যাবের একটি টহল দল হাত বোমাগুলো উদ্ধার করে।
মফিজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি প্যাকেটে মোড়ানো অবস্থায় হাতবোমাগুলো ময়লা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।”
