২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসে আগুন

ভোট রুখতে অবরোধের পাশাপাশি ৪৮ ঘন্টার হরতাল শুরুর আগের দিন সাভারে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 01:31 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আনুমানিক ১০টার দিকে হরতাল সমর্থনে বিএনপির লোকজন বাসটিতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে থাকা খালি বাসটি আগুন ধরিয়ে দিলে মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পরে। পরে সাভার দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।