চট্টগ্রামে জামায়াতনেতা গ্রেপ্তার
চট্টগ্রামে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবুল ফয়েজ (৫০) সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির।
শুক্রবার দুপুরে নগরীর বাকলিয়া থানাধীন মৌসুমী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ ডিসেম্বর তুলাতলী এলাকায় পুলিশের ওপর জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হামলার ঘটনার সন্দেহভাজন আসামি ফয়েজ।
এছাড়াও এই জামায়াতনেতা সাতকানিয়া এলাকায় জামায়াত-শিবিরের তাণ্ডব ও সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলার তালকাভুক্ত আসামি বলে জানান ওসি মহসিন।
