নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে ‘শঙ্কা’
নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার।
উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের স্ত্রী সাবিনা তার হলফনামায় নিজেকে গৃহিনী হিসেবে দেখিয়েছেন।
এইচএসসি পাশ সাবিনা সংবাদ সম্মেলনে দাবি করেন, প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকরা তার কর্মী-সমর্থকদের হয়রানি করছে।
তবে এমন কোন অভিযোগ নির্বাচন কমিশনের কাছে দেননি বলেও জানান তিনি।
ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার মো. ইউনূস এবং জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন নাসিম হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
