পাঁচ কোটি টাকার সোনাসহ চারজন গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার সোনাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত রাজধানীতে অভিযানচালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মাদ আলী, মো. কামরুল, মো. আবুজাফর ও আহমেদ জামিল টুকি।
তাদের কাছে ১৩৪ টি সোনার বার পাওয়ার যায়। বারগুলোর ওজন১৩শ’ ২৪ ভরি সোনা। বাজার মূল্য প্রায় পাঁচ কোটি ১৪ লাখ টাকা বলে র্যাব জানায়।
র্যাব-১ এর অধিনায়ক কিসমত হায়াৎ বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে বলেন, মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানচালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, মোহাম্মদ আলী আন্তর্জাতিক সোনা পাচারকারীসিন্ডিকেটের, মো. কামরুল হযরত শাহজালাল বিমানবন্দরের জুনিয়ার নিরপাত্তা কর্মকর্তা,মো. আবু জাফর বাংলাদেশ বিমানের সুইপিং সুপারভাইজার আর আহমেদ জামিল টুকি একজনভারতীয় নাগরিক।
