২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জিপ খাদে পড়ে ৮ পুলিশ আহত

চট্টগ্রামের লোগাড়ায় জিপ (চান্দের গাড়ি) খাদে পড়ে আট পুলিশ আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 01:37 PM

Updated : 22 Aug 2022, 05:25 PM

বুধবার বেলা ১১ টার দিকে লোহাগাড়ার চুনতীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

এতে আহত আট পুলিশকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাজাহান জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজুর রহমানের নেতৃত্বে এক উপ পরিদর্শক ও সাত কনস্টেবল নির্বাচনী সরঞ্জাম আনার জন্য বান্দরবান যাচ্ছিলেন।

পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আট পুলিশ আহত হয়।

এছাড়া উপজেলা নির্বাচনী কর্মকর্তাও সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি।