ফেনীতে বুধবার হরতাল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসভবনে ‘অবরুদ্ধ রাখা’র প্রতিবাদে ফেনীতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ১৮ দলীয় জোটের আহবায়ক আবু তাহের এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, খালেদা জিয়াকে নিজ বাসভবনে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ফেনীতে এ হরতালের ঘোষণা দেয়া হয়।
এর আগে মঙ্গলবার বিকালে জেলা শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ১৮ দল বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা খালেদা জিয়াকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়ার দাবি জানান।
