২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে অস্ত্রসহ আটক ২

জয়পুরহাট সদরে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 06:18 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

মঙ্গলবার দুপুরে পুরানাপৈল ইউনিয়নের বনখুর এলাকা থেকে আটকরা হলেন মিজান ও মোমিনুল ইসলাম।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, দুপুর দেড়টায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তাদের আটক করে।

তারা দুজন একটি মোটরসাইকেলযোগে হিলি সীমান্ত এলাকা থেকে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন বলে এসপি জানান।

তাদের পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এসপি জানান।

মিজানের বাড়ি  জয়পুরহাট শহরের প্রফেসরপাড়া এবং মোমিনুল ইসলামের বাড়ি সদর উপজেলার শিমুলতলি গ্রামে।