২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমতাকে পাকিস্তানে আমন্ত্রণ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 12:38 AM

Updated : 23 Aug 2022, 07:34 PM

সোমবার ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সালমান বশির সস্ত্রীক মমতার দপ্তরে এসে তার হাতে পাকিস্তান সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেন বলে তৃণমূল কংগ্রেস নেত্রী তার ফেইসবুক পাতায় লিখেছেন।  

আমন্ত্রণপত্র দেয়ার সময় সালমানের সঙ্গে দুই পাকিস্তানি কূটনীতিক ছিলেন বলেও মমতা জানিয়েছেন।

ফেইসবুকে মমতা জানান, পাকিস্তানি প্রতিনিধিদল তার সঙ্গে প্রায় এক ঘণ্টা সময় কাটান। এসময় পশ্চিম বঙ্গের সঙ্গে পাকিস্তানের সাংস্কৃতিক ও অন্যান্য বিষয় বিনিময় নিয়ে আলোচনা হয়।

পাকিস্তান প্রতিনিধি দলের এই সাক্ষাতকে সরকারিভাবে নিছক ‘সৌজন্য সাক্ষাত’ বলা হয়েছে।

নিজেদের সীমান্তের কাছাকাছি কোনো প্রদেশ না হওয়া সত্ত্বেও কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হল, সে বিষয়টি পরিষ্কার নয় অনেকের কাছেই।

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন মমতার তৃণমূল কংগ্রেসের কয়েকজন মন্ত্রী উর্দু ভাষী। তারা ভারতের জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগও রাখেন বলেও রাজনৈতিক মহলে কথা রয়েছে।  

যুদ্ধাপরাধের দায়ে আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের সঙ্গে যখন বাংলাদেশের সম্পর্কের টানাপড়েন চলছে, তখনি মমতাকে এই আমন্ত্রণ জানালো হলো।

তিস্তা ও স্থল সীমান্ত চুক্তি নিয়ে মমতার অবস্থানে বাংলাদেশে সমালোচনার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

পুরনো খবর:

‘মানি না, মানি না, মানি না’
‘কোনোভাবেই’ মানবেন না মমতা