২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিতে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 09:54 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সোমবার সন্ধ্যা ৬টায় পৌর এলাকার পাইকপাড়ার এ ঘটনায় নিহত মো. আমির হোসেন (২৬) সদর উপজেলার নাটাই ইউনিয়নে রাজঘর গ্রামের মো. সদল মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মো. জাহিদুল ইসলাম রাজীব নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দ্বিতীয় কর্মকর্তা মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় জনতা রাজীবকে পিটুনি দিয়ে হাসপাতালে নিয়ে এলে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।

নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এলাকাবাসী জানায়, সন্ধ্যা ৬টায় পাইকপাড়ার মাদারল্যাব হাসপাতালের সামনে ইজিবাইক আটক করে ছিনতাইকারীরা। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে আমিরকে একাধিকবার ছুরিকাঘাত করে তারা।

এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।