২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় মঙ্গলবার হরতাল

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসভবন ‘অবরুদ্ধ করে রাখা’ এবং ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 07:28 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সোমবার দুপুরে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল শেষে এ হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।

ফারুক মিয়া সাংবাদিকদের জানান, রোববার ও সোমবার খালেদা জিয়ার বাসভবন পুলিশ অবরুদ্ধ করে রেখেছে এবং রোববার সন্ধ্যায় হাফিজ উদ্দিনকে আটক করেছে।

এছাড়া দলের নেতাদের ঢাকার কর্মসূচিতে যেতে বাধা দেয়া হয়েছে।

তাই মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরো জেলায় তারা হরতাল করবেন বলে জানান।