২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ইউপি সদস্য গুলিতে নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 04:04 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রোববার গভীর রাতে খোলাবাড়ি গ্রামে এ হামলায় নিহত আব্দুল করিম (৪০) ফুলছড়ি ইউনিয়নের ৫ নং ওর্য়ার্ডের সদস্য।

আহত উমেলা বেগমকে (৩০) গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকজনের সঙ্গে তিনি বিরোধে জড়িয়ে পড়েন।

এ কারণে দীর্ঘদিন যাবৎ তিনি চরাঞ্চলে নিজের বাড়িতে না থেকে ফুলছড়ি উপজেলা সদরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। ৫/৬ দিন আগে তিনি খোলাবাড়ির গ্রামে নিজ বাড়ি যান।

রোববার রাত অড়াইটার দিকে মুখোশপরপ একদল দুর্বৃত্ত তার বাড়ি গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে এলোপাথারী কুপিয়ে এবং গুলি করে হত্যা করে।

এ সময় উমেল বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তার বুকে ও হাতে গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু হানিফ জনান, উমেল বেগম এখন আশংকামুক্ত।