২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি পোড়ানোর মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

বাগেরহাটের রামপাল উপজেলায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় অভিযুক্ত এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 04:00 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রোববার উপজেলার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া গ্রাম থেকে মতিউর রহমানকে (৫০) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

তিনি ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতের সহসভাপতি। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, ককটেল বিস্ফোরক মামলাসহ চারটি মামলা রয়েছে।

রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেনকে বলেন, গত ১২ ডিসেম্বর বিরোধী জোটের অবরোধের সময় এই জামায়াত নেতার নেতৃত্বে রামপালের সোনাতুনিয়া এলাকায় একটি ট্রাকে আগুন দেয়া হয়।

ওই ঘটনায় পরদিন রামপাল থানায় মতিউর রহমানসহ তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। ওই মামলায় গত ২০ ডিসেম্বর তিনিসহ তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।