২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে বিএনপি-আ. লীগ সংঘর্ষ

সমাবেশে যোগ দিতে ঢাকাগামী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

রোববার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে নরসিংদী থেকে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিএনপির কয়েকশ নেতাকর্মী গাড়িবহর নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।

পথে পুরিন্দা এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এ সময় বিএনপি সমর্থকরা ৮/১০টি হাতবোমা ফাটায় এবং পুরিন্দা বাজারে ৭/৮টি দোকানপাট ভাংচুর করে।

পরে স্থানীয়রা একত্রিত হয়ে ধাওয়া দিলে দুপক্ষের মধ্যে আবার ধাওয়া পাল্টা ধাওয়া চলে। খবর পেয়ে পুলিশ গেলে  আবার সংঘর্ষ বাধে। পুলিশ শটগানের ফাঁকা গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। সংঘর্ষে  তিন পুলিশ আহত হয়েছে।

এছাড়া ছয়জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।