চবির জি ও এইচ ইউনিটের ফল প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এইচ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার ওই দুই ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদ ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের পরীক্ষা হয়।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক খান তৌহিদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এইচ-১,২,৩ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে এক হাজার ২০১ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।”
আগামী ২৯ ডিসেম্বর ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
জি ইউনিটের লিখিত পরীক্ষায় ৩৩০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন ফিশারিজ ইনস্টিটিউটের পরিচালক আশরাফুল আজম খান।
টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) থেকে বিস্তারিত ফলাফল জানা যাবে।
