বিএনএফ প্রার্থীর পক্ষে সরিষাবাড়ি আ’লীগ
জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে বিএনএফ প্রার্থী মোস্তফা বাবুলকে সমর্থন দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
এই আসনে বিএনএফ ও জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা জানান, এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছিল সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মওলানা নুরুল ইসলামকে।
“পরে কেন্দ্রের নির্দেশে তার মনোনয়ন প্রত্যাহার করা হয়।
“জাপা প্রার্থীর পক্ষে কাজ করতে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের কোন নির্দেশ নেই।
“তাছাড়াও তিনি নিজেই শুধু জাতীয় পার্টি করেন। তার পরিবারের অন্য সদস্যরা জেএমবি, জামায়াত ও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।”
মোস্তফা বাবুল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে উল্লেখ করে বাদশা জানান, ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে সংবাদপত্রে লেখনির মাধ্যমে ব্যাপক প্রচার চালান তিনি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
