বেলকুচিতে প্রতিমা ভাংচুর
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি পারিবারিক মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতে মকুন্দগাতী গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বেলকুচি থানার ওসি আব্দুল হাই জানান, মকুন্দগাতী উত্তরপাড়ার ভরত চন্দ্র দাসের পারিবারিক মন্দিরে গভীর রাতে কে বা কারা হামলা চালিয়ে মন্দিরের একটি মূর্তি ভেঙে ফেলে।
সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
