চুয়াডাঙ্গায় ট্রলি খাদে, যাত্রী নিহত
চুয়াডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি খাদে পড়ে এক যাত্রী নিহত এবং আরো তিন জন আহত হয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু (৪২) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বৃত্তিপাড়া গ্রামের চতুর আলীর ছেলে।
তারা সবাই ওই ট্রলিতে করে বৃত্তিপাড়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবসাকে জায়গা ছেড়ে দিতে গিয়ে ট্রলিটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মজনু।
তার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
