২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাংনীতে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

মেহেরপুরের গাংনী পৌর আওয়ামী লীগের নেতা নুরুল আমিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 10:53 AM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার রাত ১১টার দিকে নিজের বাড়ির পাশেই তাকে খুন করা হয়। বুধবার ভোরে পুলিশ ও স্বজনরা তার লাশ উদ্ধার করে।

নিহতের ছোট ভাই বনি আমিনের ধারণা, মঙ্গলবার রাতে বাশঁবাড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন নুরুল আমিন। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খুনিদের সনাক্ত করার চেষ্টা চলছে।

আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ মকবুল হোসেন বলেন, “নিহত নুরুল আমিন পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। নির্বাচনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।”

নুরুল আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মন্তব্য করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

নিহত নুরুল আমিন বাশঁবাড়িয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে।