তার চুরি: গুলশানে ৬০০ টেলিফোন বিকল
টেলিফোনের তার চুরির কারণে ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার প্রায় ৬০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে।
মঙ্গলবার টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন বনানী রোড নং ৮, ব্লক এফ, বাড়ি ১০০, সেলটেক আফজাল নূরের সামনের ম্যানহোল থেকে চেয়ারম্যান বাড়ি মাঠের পূর্ব কর্নার পর্যন্ত প্রায় ১৫০ মিটার ৯০০ জোড়ার একটি ভূগর্ভস্থ প্রাইমারি কেবল চুরি হয়।
কেবল চুরির বিষয়ে সংশ্লিষ্ট থানায় জিডিও করেছে বিটিসিএল।
বিটিসিএল জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে টেলিফোনগুলো চালু করা সম্ভব হবে।
