২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা মেডিকেলে বার্ন ইউনিট চালু

প্রতিষ্ঠার ২৫ বছর পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট চালু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 05:52 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার সকাল ১১টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পরিতোষ কুমার কুন্ডু ১০ শয্যার এ ইউনিটের উদ্বোধন করেন।

একই সময়ে হাসপাতালের আট শয্যাবিশিষ্ট শিশু সার্জারি ইউনিটও উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল্লাহ আল মাহবুবসহ হাসপাতালের অন্য চিকিৎসকরা।

পরিতোষ কুমার কুন্ডু জানান, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে এ হাসপাতালে প্রথম চালু হলো বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। এ ইউনিটটি চালু হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রোগীদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে অনেক সুবিধা হবে।

একই সময়ে হাসপাতালের ৮শয্যা বিশিষ্ট শিশু সার্জারী ইউনিটের উদ্বোধন করা হয়। উল্লেখ্য ১৯৮৮ সালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।