শপথ নিলেন ইকরাম আহমেদ
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে শপথ নিয়েছেন ইকরাম আহমেদ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন শপথ পড়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে পিএসসির নতুন চেয়ারম্যানের নিয়োগের বিষেয়ে জানানো হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইকরাম আহমেদকে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন বলে আদেশে উল্লেখ করা হয়।
২০১১ সালের ২৩ নভেম্বর থেকে আহমেদুল হক সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মেয়াদ গত ১৯ ডিসেম্বর শেষ হয়।
