২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে যুবক খুন

রাজধানীর লালবাগে  নির্মাণাধীণ ভবনের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

নিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 12:18 AM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মো. মিনার (৩০) নামে ওই যুবককে তার সঙ্গীরা শ্বাসরোধে হত্যা করে বলে পুলিশের ধারণা।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যার দিকে লালবাগ থানার নিউ পল্টন এলাকায় ১১ তলা এক নির্মাণাধীণ ভবনের ছাদ থেকে মিনারের লাশ উদ্ধার করা হয়।

নেশাগ্রস্ত মিনারকে তার সঙ্গীরাই শ্বাসরোধ করে হত্যা করেছে বলে তিনি জানান।

মিনার ওয়াটার ওয়াক্স রোডের বোনের বাসায় থাকতো। তবে সে নেশাগ্রস্থ হওয়ায় তার খবর কেউ নিতো না।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।