মঙ্গলবার কালিয়াকৈরে হরতাল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডেকেছে ১৮ দল।
অবরোধের সমর্থনে সোমবার উপজেলা সদরে বিএনপির মিছিলে পুলিশের বাধা, লাঠিপেটা, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবীর খান জানান, ১৮ দলের ডাকা অবরোধের সমর্থনে সকালে কালিয়াকৈরের সাহেববাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় পুলিশ মিছিলকারীদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
তিনি জানান, এ সময় পুলিশ লাঠিপেটা, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে অন্তত সাত জন আহত হন।
