২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ব্যবসায়ীর কব্জি কর্তন

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ফরিদপুরে এক যুবকের কব্জি কেটে নিয়েছে সন্ত্রাসীরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 08:33 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

সদর উপজেলার কানাইপুর গ্রামে রোববার বিকালে আজাদ বিশ্বাসের (৩০) হাতের একটি আঙুল কাটা হয়। সোমবার বিকালে তার ডান হাতের কব্জি কেটে নেয় হয়।

আজাদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজাদ ফরিদপুরের সালথার ভাওয়াল গ্রামের বাকা বিশ্বাসের ছেলে।

হাসপাতালের ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক মো. আরিফ জানান, আজাদের ডান হাতের কব্জি এবং বাম হাতের তর্জনী ধারালো অস্ত্র দিয়ে কেটে বিচ্ছিন্ন করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, আজাদের কাছে পাওনা টাকা দাবি করে ওই এলাকার সেলিম ও মুরাদ নামের দুই সন্ত্রাসী রোববার বিকালে তাকে গ্রাম থেকে কৌশলে মোটরসাইকেলে তুলে ফরিদপুর সদরের কানাইপুরে নিয়ে আসে।

ওই রাতে তার বাম হাতের একটি আঙুল কেটে ফেলে। সোমবার বিকালে তার ডানহাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে।