ফেইসবুকে ঢুকতে সমস্যা বিটিসিএল সংযোগে
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কারিগরি সমস্যার কারণে কিছু ইন্টারনেট গ্রাহক ফেইসবুকে লগ-ইন সমস্যায় পড়েছেন।
বিটিসিএল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১১ ডিসেম্বর বিটিসিএলের মগবাজারের আইআইজির একটি রাউটারের সফটওয়ার আপগ্রেড করার পর থেকে ওই রাউটার সংশ্লিষ্ট কিছু আইএসপি এবং কিছু গ্রাহকের ফেইসবুক ব্যবহার এবং চ্যাট অপশনে কাজ করতে সমস্যা শুরু হয়।
খুব শিগগিরই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে বিটিসিএল।
