২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ

দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 04:39 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন শেষে সমাবেশ করা হয়।

পরেশ কান্তি সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, স্থানীয় সঞ্জিত বিশ্বাস, রিপন মল্লিক প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি মাগুরা, সাতক্ষীরা, দিনাজপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং পাবনার সাঁথিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নানারকম নির্যাতন চলে আসছে।

এসব এলাকায় সংখ্যালঘুদের বিভিন্ন স্থাপনায় ভাংচুর, অগ্নিসংযোগ করা হয়।

তারা আরো বলেন, সম্প্রতি মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রামে এ ধরনের নির্যাতন ছাড়াও ব্যাপকহারে চাঁদাবাজির ঘটনা ঘটছে।

এসব ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন তারা।