২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজায় আরো একটি খুলি

সাভারে রানা প্লাজার ধংসস্তূপ থেকে রোববার দুপুর আরেকটি খুলি উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 07:57 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

একই জায়গা থেকে নয়দিন আগে মানুষের হাড়গোড়সহ মাথার খুলি উদ্ধার করা হয়েছিল।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবীর হোসেন বলেন, রানা প্লাজার পিছনে ধবংসস্তূপের মধ্যে টোকাই ছেলেরা লোহার টুকরো কুড়ানোর সময় মাথার খুলিটি পায়।

তিনি বলেন, খুলিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে ডিএনএ পরীক্ষার জন্য।

এর আগে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় সেখান থেকে একটি খুলি, শরীরের বিভিন্ন অংগের হাড়ের ১০/১২টি টুকরো, একটি মোবাইল ফোন সেট, একটি পরিচয়পত্র ও একটি মানিব্যাগ উদ্ধার করে পুলিশ।

সেগুলোও ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

চলতি বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। নয়তলা ওই ভবন ধসে নিহত হয় ১ হাজার ১৩১ জন।

এছাড়াও জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী ১৭৬ জন নিখোঁজ রয়েছেন।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, এক পর্ায়ে কয়েকজন টোকাই ধ্বংসস্তূপে আবর্জনায় আগুন ধরিয়ে দেয়। পরে সাভার দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।