‘নাশকতায় অর্থ জোগান’, মুসলিম এইড কর্মকর্তা গ্রেপ্তার
জামায়াত-শিবিরের নাশকতায় অর্থ জোগানোর অভিযোগে উন্নয়ন সংস্থা মুসলিম এইডের রংপুর শাখার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে রংপুর নগরীর মডার্ন মোড়ে সংস্থাটির প্রশিক্ষণ কেন্দ্রে থেকে শাখার তত্বাবধায়ক মোজাম্মেল হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
এ সময় মিলন মিয়া নামে এক শিবিরকর্মীকেও গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
“সম্প্রতি জামায়াত-শিবিরের নাশকতায় অর্থ জোগান দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরো জানান, কুষ্টিয়া সদর উপজেলার আদর্শপাড়ার জামায়াত নেতা মোবাশ্বের হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এক বছর আগে তিনি মুসলিম এইড রংপুর শাখায় তত্ত্বাবধায়ক হিসেবে যোগ দেন।
যুক্তরাজ্যভিত্তিক এনজিও মুসলিম এইডের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন চৌধুরী মুঈনুদ্দীন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
একাত্তরে আল বদরের এই নেতা যুক্তরাজ্যে রয়েছেন এবং আদালতে হাজির হননি।
