২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিসংযোগ

খুলনার রূপসা উপজেলায় একটি বিদ্যুৎ অফিসে অগ্নিসংযোগ করেছে দুবৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খুলনা প্রতনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 09:00 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার সন্ধ্যায় আইচগাতি ইউনিয়নের উত্তরপাড়ায় পল্লী বিদ্যুতের জোনাল অফিসে এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করছে কর্তৃপক্ষ।

পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক রবিউল হক জানান, ২০/২৫ জন মুখোশধারী যুবক নৈশ প্রহরীদের পুড়িয়ে মারার ভয় দেখিয়ে অফিসে ঢুকে পেট্রোল দিয়ে একটি পিকআপ এবং ক্যাশ কাউন্টার পুড়িয়ে দেয়।

এ সময় তারা দুটি মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী এসে আগুন নেভায়।

উপ-মহাব্যবস্থাপক আরো জানান, পিকআপটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শনিবার অফিস বন্ধ থাকায় ক্যাশ বাক্সে কোনো টাকা-পয়সা ছিল না।

নাশকতার উদ্দেশ্যে এ হামলা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে রূপসা থানার ওসি মো. রকিবুল ইসলাম জানন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।