২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় ফিরে ওসি জানলেন, তিনি বরখাস্ত

রাজধানীর খিলক্ষেত থানার ওসি শামীম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 10:30 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

শুক্রবার বিকালে কাজে যোগ দিতে থানায় এসে বিষয়টি জানতে পারেন তিনি। সাময়িক বরখাস্তের কথা জানিয়ে দেওয়া হলে তিনি ফিরে যান।

সংশ্লিষ্ট কাউকে না জানিয়ে অসুস্থতার কথা লেখা একটি দরখাস্ত দিয়ে গত ১৪ ডিসেম্বর থানা থেকে বেরিয়ে যান শামীম। কিন্তু পরে পুলিশের একটি সূত্র নিশ্চিত হয়, তিনি পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন।

সরকারি চাকরির নিয়ম না মেনে একজন কর্মকর্তার এভাবে দেশের বাইরে যাওয়া নিয়ে মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে তদন্ত শুরু করেন গুলশান বিভাগের উপ কমিশনার।

ওই থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে থানায় আসার পর তার সাথে বেশি কথা হয়নি। বরখাস্তের কথা শুনে তিনি দ্রুত চলে যান।”

আশরাফ জানান, এ কয়দিন কোথায় ছিলেন জানতে চাইলে নিশ্চুপ থাকেন শামীম।

পুরনো খবর:

খিলক্ষেত থানার ওসি ‘নিখোঁজ’