খাগড়াছড়িতে যুবকের গলিত লাশ উদ্ধার
খাগড়াছড়ি শহরে একটি বাড়ি থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করা সাগরের (৩০) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ববনটির মালিক খোকন দত্ত জানান, তিনতলার ওই মেসবাড়ির তালাবন্ধ একটি কক্ষ থেকে গন্ধ বের হলে সন্দেহ হওয়ায় তিনি পুলিশকে খবর দেন।
তিনি জানান, একমাস আগে তারেক নামের এক ব্যক্তি ঘরটি ভাড়া নেন। সাগরকে তিনি খালাতো ভাই পরিচয় দিয়ে তার সঙ্গে রাখেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, যুবকটিকে অন্তত ৫/৬ দিন আগে বালিশ চাপা দিয়ে হত্যা করার বিষয়টি প্রমাণিত হয়েছে।
এই হত্যাকাণ্ডে তার খালাত ভাই তারেক জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
