২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিএনপি-জামায়াতের ২২ জন গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী ১৮ দলের ২২ জনকে গ্রেপ্তার করেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 08:29 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান চালানো হয় বলে জানান লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আসাদ আল মাহফুজ।

পাটগ্রাম থানার এসআই সিদ্দিকুল ইসলাম জানান, গত ৪ ডিসেম্বর কাফিরবাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

গত ১৫ ডিসেম্বর হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে উপজেলা শিবির সভাপতি মনিরুল ইসলাম, পৌর শিবির সাধারণ সম্পাদক সাজু ইসলাম, শিবিরকর্মী আব্দুর রহিম মারা যান।

এ ঘটনায় জামায়াত-শিবিরকর্মীরা পাটগ্রাম পৌর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের ধর্ম বিষয়ক সম্পাদক মিন্টু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।