টেকনাফে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার
কক্সবাজারের টেকনাফে দুটি অভিযানে এক লাখের বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদীর এক নম্বর স্লুইস গেইট এলাকা থেকে উদ্ধার করা হয় ৪৮ হাজার ৬৯৪টি ইয়াবা ট্যাবলেট।
এরপর সকাল ১০টার দিকে আড়াই নম্বর স্লুইস গেইট এলাকা থেকে উদ্ধার করা হয় ৫৯ হাজার ৫৬৬টি।
তবে এ দুটি অভিযানে কাউকে আটক করা হয়নি বলে জানান জাহিদ।
তিনি বলেন, পাচারকারীরা নাফ নদীতে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
