২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে কৃষক খুন 

কক্সবাজারের রামুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মারা গেছেন এক কৃষক।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বৃহস্পতিবার সকাল ১১টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকায় এ ঘটনায় নিহত নবী হোছন (৪৫) একই এলাকার মোজাহের মিয়ার ছেলে।

রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন নবী হোছন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ‍ওসি।