২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে যুবদল নেতা খুন

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের অবরোধের মধ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 12:44 AM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বুধবার রাত ৮টার দিকে গহরবুনিয়া ইউনিয়নের বেতিবুনিয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আফজাল হোসেন (৪৫) ইউনিয়ন যুবদলের সহসভাপতি ছিলেন।

নিহতের ভাই রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের ফুলহাটা বাজার থেকে ফেরার পথে বাড়ির একশ’ গজের মধ্যে আফজালকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা।

আফজলকে রাত সোয়া ১১টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মুশফিকার শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে আনার আগেই মারা যান আফজাল।

আফজালের মাথাসহ দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা তাকে মেরেছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি রেজাউল।

মোরেলগঞ্জ থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের জড়িতদের সনাক্ত করতে তারা চেষ্টা চালাচ্ছেন।