২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মুণ্ডা সম্মেলন শুরু

নওগাঁর পত্নীতলা উপজেলায় ৩ দিনব্যাপী জাতীয় মুণ্ডা সম্মেলন শুরু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 09:50 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

বুধবার দুপুরে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।

মুণ্ডা নেতা সবিন চন্দ্র মুণ্ডার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সেখানকার প্রেস ক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসহাক আলী, জাতীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি মারটিন মুরমুসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন সুসেন কুমার শ্যামদুয়ার।

আয়োজকরা জানান, বাংলাদেশের মুণ্ডা জাতিসত্ত্বার মানুষের অধিকার, সাংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে এ জাতিসত্ত্বার মানুষরা অংশ নিয়েছেন।