দৌলতপুর সীমান্ত থেকে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্ত থেকে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রামকৃঞ্চপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে হাবলুকে (৩০) নিয়ে যাওয়া হয় বলে বিজিবি জানিয়েছে।
হাবলু রামকৃষ্ণপুর ইউনিয়নের চর চল্লিশপাড়া এলাকার হায়াত আলির ছেলে।
বিজিবি রামকৃঞ্চপুর ক্যাম্পের ইনচার্য নায়েক সুবেদার আব্দুল ওহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১১টার দিকে রামকৃঞ্চপুর ইউনিয়নের ১৫১/১১ এস সীমানা পিলারের কাছে ক্ষেত পাহারা দিচ্ছিলেন হাবলু। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকার পাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা অস্ত্রের মুখে তাকে ধরে নিয়ে যায়।
অপহৃত বাংলাদেশি কৃষককে ফিরিয়ে দিতে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।
