আগুনে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
বরগুনার বেতাগীতে হারিকেন থেকে লাগা আগুনে পুড়ে মারা গেছে ষাটোর্ধ্ব এক মানসিক প্রতিবন্ধী।
বুধবার ভোর রাতে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনায় নিহতের নাম হাবিব (৬৩)।
এছাড়া আগুনে ৫টি দোকান পুরোপুরি ও ৩টি দোকান আংশিক পুড়ে গেছে।
বেতাগী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, রাত ৪টার দিকে হাবিব তার ঘরে হারিকেন জ্বালানোর সময় আগুন লাগে। এরপর তা দ্রুত তা আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
এতে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয় ও একটি রিকশার গ্যারেজসহ কয়েকটি ঘর সম্পূর্ণ পড়ে যায়।
এছাড়া আসবাবপত্রের দোকান ও দুটি ঘর আংশিক পুড়ে গেছে।
বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন হাওলাদার, পৌর মেয়র আলতাফ হোসেন বিশ্বাস সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
