লক্ষ্মীপুরে মিরাজ হত্যায় মামলা দায়ের
লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগ নেতা মিরাজ হোসেনকে হত্যার ঘটনায় জাময়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাতে মিরাজের বাবা আবুল কালাম বাদী হয়ে রায়পুর থানায় করা মামলায় জামায়াত ও শিবিরের ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ১৫ জনকে আসামি করা হয়।
রোববার সন্ধ্যার রায়পুরের লুধুয়া বাজারে জবাই করা হয় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেনকে।
রায়পুর থানার ওসি রূপক কুমার সাহা বলেন, মামলায় ২৭ জনকে আসামি করা হয়েছে।
