২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

রাজধানীর কল্যাণপুরে চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 12:24 AM

Updated : 23 Aug 2022, 07:29 PM

সোমবার সকাল ১১টায় পুলিশ কল্যাণপুর বালিকা বিদ্যালয়ের মাঠ থেকে নিহত কিশোর ইমরান হোসেনের (১৪)লাশ উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত ইমরানেরবাড়ি ভোলার আলীনগরে। সে পরিবারের সঙ্গে ঢাকায় কল্যাণপুরের পোড়া বস্তিতে থাকত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, সোমবার ভোরে কল্যাণপুর এলাকায় এক বাসায় টিন চুরি হয়। ইমরানকে ওই টিন চুরির সঙ্গে জড়িত সন্দেহে এলাকাবাসী বেদম মারধর করে।

চাচাতো ভাই জুয়েল আহত ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এদিকে সোমবার বিকাল ৩টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির কাছে ট্রেনে কাটা পড়ে মারা যান এক নারী।

নিহতের নাম মরিয়ম (৪০) বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।