২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ৫৫টি তাজা বোমা উদ্ধার

মুন্সীগঞ্জ সদরে ৫৫টি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 08:01 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

সোমবার বিকালে কংশপুরা গ্রামের একটি ঘরে ওই বোমাগুলো পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, বিকালে ৩টার দিকে ঘরটিতে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে ৫৫টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বোমাগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করার সময় একটি বিস্ফোরিত হলে তাজুল ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থী আহত হন।

বোমাগুলো কে বা কারা ওখানে রেখেছে তা পুলিশ জানাতে পারেনি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা যায়নি।