নাশকতার আশঙ্কায় বিজয় দিবসের অনুষ্ঠান বাতিল
আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের পরও নাশকতার আশঙ্কায় গাইবান্ধার সাদুল্লাপুরে বিজয় দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
সোমবার বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হক মিলন বলেন, সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর শারীরিক কসরত, খেলাধুলা, আলোচনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান ছিল বিজয় দিবসের পূর্ব নির্ধারিত কর্মসূচি। কিন্তু সকালে জাতীয় পতাকার উত্তোলন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার পর অন্য সব আয়োজন বাতিল করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন জানান, নাশকতার আশংকায় বাকি অনুষ্ঠানগুলো স্থগিত করা হয়েছে।
