২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১৫ জামায়াতকর্মী আটক

নাশকতার চেষ্টার অভিযোগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে জামায়াত-শিবিরের ১৫ কর্মীকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 02:19 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল জানান, সোমবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।

তিনি বলেন, আটককৃতরা প্রেসক্লাবে একটি অনুষ্ঠান অংশ নিতে এসেছিল। কিন্তু তারা ওই অনুষ্ঠানে না গিয়ে প্রেসক্লাবের সামনের রাস্তায় জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করে।

এরপর তাদের আটক করা হয় বলে পরিদর্শক জলিল জানান।